বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, গতকাল আকস্মিকভাবে দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জনের এ অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে বলে এক প্রেস ব্রিফিং প্রদান করে যা প্রায় সকল টিভি চ্যানেলগুলিতে প্রচার করা হয়। এই প্রেস ব্রিফিং আমাকে কিংকর্তব্যবিমূঢ় করে এবং এই তথাকথিত অভিযোগের যে কোনো বিষয়বস্তু নেই তা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই।
এম নাসের রহমান বলেন, অবৈধ সম্পদ অর্জন কেবলমাত্র ক্ষমতায় থাকলেই কারো পক্ষে অর্জন করতে পারা সম্ভব। বিএনপি গত প্রায় ১৯ বৎসর ক্ষমতায় বাইরে। তাই কিভাবে আমি তথাকথিত ‘অবৈধ সম্পদ অর্জন’করলাম তা আমার বোধগম্য হচ্ছে না। ১৯ বৎসর ক্ষমতার বাইরে বিরোধী দলে থেকে কোনো বিএনপি নেতার বিরুদ্ধে এই ধরনের আজগুবি ও বাস্তবতা বিবর্জিত অভিযোগ কিভাবে হতে পারে তা বোধগম্য নয়।
দ্বিতীয়ত, এই প্রেস ব্রিফিং যে উদ্দেশ্য প্রণোদিত তা স্পষ্টত প্রতীয়মান। কারণ কারো বিরুদ্বে অনুসন্ধান করে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে মিডিয়ার পাবলিক ট্রায়াল করা দুদকের কাজ হতে পারে না। আমি একজন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য। আমাকে কোন নোটিশ না পাঠিয়ে ও না জানিয়ে মিডিয়ায় আমার বিরুদ্ধে কথিত অনুসন্ধানের প্রচার করা সম্পূর্ণ অবৈধ ও স্পষ্টত মানহানিকর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

