সিলেটে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২৫ জনকে আটক করা হয়েছে। গত শনিবার কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযান চলাকালে আটকদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২০ পিস ইয়াবা, ৬৯০ পুড়িয়া গাঁজা এবং ১৫৮ লিটার দেশীয় চোরাই মদ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির ৫৭ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগর এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার মালামাল জব্দ করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

