হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুরে চা-বাগান এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং সতং গ্রামের শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তারা দুইজন মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। চান্দপুর চা-বাগানের সামনে একটি টমটমের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

