সুনামগঞ্জের জগন্নাথপুরে গোলাম দস্তগীর জনি নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার বিকেলে জগন্নাথপুর পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার জনি উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পাইলগাঁও উত্তরপাড়া গ্রামের আব্দুল গফফারের ছেলে।
জগন্নাথপুর থানার এসআই সাকিব হোসেন বলেন, নাশকতা মামলার আসামি হিসেবে জনিকে গ্রেফতার করা হয়। গত ২৯ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নামে নাশকতার চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন জগন্নাথপুর থানার এসআই শাহীন মিয়া। ওই মামলায় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সাতজন গ্রেফতার হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

