মাজার জিয়ারত শেষে তাহসিনা রুশদীর লুনা

ইলিয়াসকে মানুষ হৃদয়ে লালন করে, এই ভালবাসা আমার শক্তি

ইলিয়াসকে মানুষ হৃদয়ে লালন করে, এই ভালবাসা আমার শক্তি

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেটে দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)এর মাজার জিয়ারত করে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে ঘোষিত প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী তিনি। যাকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন দেয়া হলো।

এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ফিরে পেতে বিশেষ মোনাজাত করেন।

পরে মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

জিয়ারত শেষে তাহসিনা রুশদীর লুনা বলেন, দীর্ঘদিন ধরে সিলেট-২ আসনের জনগণ বিএনপির প্রতি অনুগত থেকেছেন। জনগণের ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই আমি মাঠে নেমেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি জনগণের পাশে থাকতে চাই। তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিয়ে আমার উপর যে আস্থা রেখেছে জনগণ আমাকে বিজয়ী করে তার প্রতিদান দিবে ইনশাআল্লাহ।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, আমার স্বামী এম ইলিয়াস আলী ছিলেন এই অঞ্চলের জনগণের প্রিয় নেতা। তিনি নিখোঁজ হওয়ার পরও তার আদর্শকে মানুষ হৃদয়ে লালন করে রেখেছে। আমি সেই ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন