সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গরু আটক

সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গরু আটক

সুনামগঞ্জ সীমান্তে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গরু আটক করেছে ২৮ বিজিবি।

বিজ্ঞাপন

২২ ও ২৩ জুন সীমান্ত উপজেলা দোয়ারাবাজার এবং সদর উপজেলায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২২ জুন রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্ত পিলার ১২২২/২-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুরে ৫১৬ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়, যার মূল্য ৫৮ লাখ ২২ হাজার টাকা।

সোমবার ভোরে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে বাগানবাড়ি বিওপি সীমান্ত পিলার ১২২৮/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোগলায় ৮টি ভারতীয় গরু আটক করে বিজিবি, যার মূল্য ছয় লক্ষ নব্বই হাজার টাকা। এসব মালামালের মোট মূল্য ৬৫ লাখ ১২ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ভারতীয় শাড়ি ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন