সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ৯টায় কলেজ প্রশাসন ভবনের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, সুনামগঞ্জ মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা ১৫ এপ্রিল ২০২৫ থেকে হাসপাতাল চালুর দাবিতে আমরা আন্দোলন করে আসছি। বারবার আশ্বাস পাওয়ার পরও হাসপাতাল চালু না হওয়ায় এবং একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমরা সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য দেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি। পঞ্চমবর্ষের শিক্ষার্থী পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, সামচিয়া তাবাসসুম মাঈশা, কেয়া গোস্বামী, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থবর্ষের শিক্ষার্থী মো. শাহপরান, তামিমা রহমান, জারিন তাসনিম অথৈ, তৃতীয়বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামাল এবং মোহাম্মদ তানভীর হোসেন প্রমুখ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

