ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন নদ নদী ও হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ব্রিজের পূর্ব পাশে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে। শনিবার সকালে বড়দল নতুহাটি ও পুরাতন হাটির মধ্যের খালটি ভেঙ্গে মাটিয়ান হাওরে প্রবল বেগে যাদুকাটা নদীর পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে।
বড়দল দিক্ষন ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড মেম্বার (বড়দল গ্রামের) জুয়েল আহমদ জানান, শনিবার সকালে পাহাড়ির ঢলের পানির চাপে বড়দল দুই হাঠির মধ্যের বাধটি ভেঙ্গে গেলে পানির চাপে বেশ কযেকটি ঘরবাড়ি ভেঙ্গে যায়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেশৗলী মামুন হাওলাদার জানিয়েছেন পাহাড়ি ঢলের পানি বাড়লেও স্থানীয় নদীগুলোর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে বড় ধরনের বন্যার আশঙ্কা এই মুহূর্তে নেই বলেও তিনি জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, হাওরগুলোতে পানি কম থাকায় বন্যার আশংকা কম। পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

