হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যকে ৩লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মধুপুর পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধুপুর পাহাড়ি এলাকায় টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমেদকে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, পাহাড় কেটে মাটি বিক্রির মাধ্যমে পরিবেশের ক্ষতি এবং ভূমির স্বাভাবিক গঠন বিনষ্ট করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

