বিয়ানীবাজারে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপি জনগণের পাশে আছে: মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপি জনগণের পাশে আছে: মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

বিজ্ঞাপন

শনিবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগ চারখাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মক্তদির আলী মক্তইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। আগামী নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট চুরি ও কারচুপি রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ছিদ্দিক আহমদ, জয়নাল আহমদ রানু, আবু নাসের পিন্টু, আম্বিয়া আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক বাছিতুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন