আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (দিরাই) সুনামগঞ্জ

দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুর ১টায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা শেষ করে বাইরে বের হলে পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

হুমায়ুন রশিদ লাভলু দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক ।

জানা যায়, সকাল ১১টায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় চেয়ারম্যান হিসেবে তিনি যোগ দেন। সভা শেষে বের হলে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে তাকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করে পুলিশ।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অপারেশন ডেভিল হান্ট চলাকালীন দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান লাভলুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...