শয়নকক্ষে ঝুলছিল যুবকের লাশ

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

শয়নকক্ষে ঝুলছিল যুবকের লাশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ শয়নকক্ষ থেকে শ্রীভাস সরকার নামে ২৩ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শ্রীভাস একই গ্রামের গোপাল সরকারের ছেলে।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, শনিবার রাতে খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন শ্রীভাস। সকালে তাকে ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলতে দেখেন বোন শুক্লা সরকার। পরে পুলিশে খবর দেওয়া হয়।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...