মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরবাসীকে দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশনায় এসব উদ্যোগ নেওয়া হয়। এরইমধ্যে শুরু হয়েছে রাস্তার উভয় পাশে বালু সরানোর কাজ।
বুধবার দুপুরে পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ‘ক্লিন শ্রীমঙ্গল’। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্ন কর্মীরা এ অভিযান শুরু করেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা আমাদের প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় পৌরসভার সকল স্টাফ নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের কাজ হল নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করা। আর আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

