রমজানে সিন্ডিকেট ধোঁকা দিতে পারবে না: সিলেট জেলা প্রশাসক

রমজানে সিন্ডিকেট ধোঁকা দিতে পারবে না: সিলেট জেলা প্রশাসক

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিলেটের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে সিলেটের জেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। এসময় তিনি বলেন, রমজানে সয়াবিন তেলের কোনো ঘাটতি থাকবে না, আর সে লক্ষে প্রতিনিয়ত বাজার মনিটরিং পরিচালনা করবে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে সিলেট মহানগরের কালীঘাট ও মদিনা মার্কেট এলাকায় বিভিন্ন আড়ত, পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রশিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করা হয়।

এতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযানে অংশ নেয়।

জেলা প্রশাসক জানান, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ সঠিকভাবে চালু রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সিন্ডিকেট করে কেউ সাধারণ মানুষকে যাতে ধোঁকা দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে জেলা প্রশাসন।

যেসব ব্যবসায়ী শর্তসাপেক্ষে সয়াবিন তেল বিক্রি করছেন তাদেরকে সতর্ক করেছে এই মনিটরিং টিম এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জরিমানা করার কথাও জানান জেলা প্রশাসকের নেতৃত্বাধীন মনিটরিং টিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন