নবীনবরণ ও ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন ফয়জুল করিম

নবীনবরণ ও ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন ফয়জুল করিম

মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুল করিম ময়ূন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময় মাত্র দুই বছর। এর মধ্যে হয়তো ছয় মাস ছুটি থাকবে। তাই এই সময়ে মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। কোনোভাবেই অলসতা, অমনোযোগী বা দিশেহারা হওয়া যাবে না। মোবাইল ফোনের ভালো ও খারাপ দিক রয়েছে। খারাপ দিক পরিত্যাগ করে ভালো দিকের প্রতি আগ্রহী হতে হবে। তাহলেই কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্য সফল হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কলেজ কমিটির সদস্য মিলাদ হোসেন, প্রভাষক হাবিবুল বাশার, সাফায়াত হোসেন ভূইয়া, প্রাণেশ পাল, মুহিবুর রহমান, শাহনাজ বেগম এবং ফারজানা ফেরদৌস।

নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বদরুল ইসলাম ও সাঈদা আক্তার। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন