সিলেটে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিলেটের শাহপরাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রুহিত সিলেটের শাহপরাণ থানাধীন খাদিম চৌমুহনী এলাকার রাজন মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শুক্রবার নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য রুহিতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন সে জামিনে বের হয়। আরেকটি মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তার সিলেট অবস্থানের কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

