আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে শান্তিপূর্ণ ও বিপুল উৎসাহে ভোটগ্রহণ শুরু

সিলেট ব্যুরো

সিলেটে শান্তিপূর্ণ ও বিপুল উৎসাহে ভোটগ্রহণ শুরু

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করছেন ভোটাররা। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রে উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল সাড় ৭টা থেকে সিলেটে ভোট গ্রহণ শুর হয়েছে।

জেলার ছয়টি সংসদীয় আসনে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

সিলেট-১ আসনে জামায়াতে এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সকাল ৮টায় শিবগঞ্জ হাতিমবাগস্থ স্কলারস হোম স্কুল ও কলেজ কেন্দ্রে দলীয় নেতা কর্মীদের নিয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ সময় তিনি প্রাথমিক প্রতিক্রিয়া বলেন, শুরুতে ভোটের পরিবেশ ভালো মনে হচ্ছে। তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

নগরীর ৭ নং ওয়ার্ডে আব্দুল গফুর হাইস্কুল ও কলেজ কেন্দ্রে শুরুতেই ভোট দিয়েছেন জালালাবাদ আবাসিক এলাকার তাসনিম আক্তার শেফালী। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অনেক বছর পর কেন্দ্রে এসে ভোট দিতে পেরে খুবই আনন্দ লাগছে। পরিবেশও ভালো। এ সময় আরও ৮-১০ জন নারী ভোটার লাইনে ছিলেন। তবে পুরুষ লাইনে তখন ২৫-৩০ জনের মতো উপস্থিত ছিলেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহিদ হাসান জানান, সার্বিক পরিস্থিতি ভালো। কেন্দ্র পুরুষ ভাটার ২৬৯৬। নারী ভোটার ২৭৮৮ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...