সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে পর্যটকবাহী ভ্রমণ শৈলী নামক হাউজ বোট থেকে পা পিছলে পড়ে গিয়ে নিঝুম (৮) বছরের কন্যা শিশু নিহত হয়েছে।
জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের মেয়ে।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) বিকেলে ভ্রমণ শৈলী নামক হাউজ বোটে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভ্রমণ শৈলী নামক হাউজ বোটে করে পর্যটকগন টাঙ্গুয়ার হাওড়ে গোসল শেষে ফিরে আসার পথে নিঝুম হাউজবোটে অসাবধানতাবশত পা পিছলে ইঞ্জিনের উপর পড়ে গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে।
সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

