সুনামগঞ্জে সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী স্মরণসভা

সুনামগঞ্জে সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী স্মরণসভা
স্মরণসভায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় পৌর মার্কেটে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্ম, সততা ও অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, তর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার স্মৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

স্মরণসভায় বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, বিলেতপ্রবাসী সাংবাদিক একেএম মহিম, সাংবাদিক কুদরত পাশা, মাসুক মিয়া, শামসুল কাদির মিসবাহ, শাহরিয়ার সুমন ও কর্ণ বাবু দাস প্রমুখ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন