শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটির একটি বা একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে তবে তেলের কোনো বিস্ফোরণ বা আগুনের ঘটনা ঘটেনি। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বগির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন