কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, দেশ ও দেশের মানুষের জন্য দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম। বিএনপি কোনো দিন বাংলাদেশের জনগণকে রাস্তায় ফেলে পালিয়ে যায়নি। আওয়ামী লীগ ২০২৪ সালে পালিয়েছে এটা নতুন ঘটনা নয়। দেশ যখই কোনো কঠিন মুখোমুখির পরিস্থিতি হয়েছে তখই জাতীকে ফেলে তারা অন্য দেশে আশ্রয় নিয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে র্যালি ও পথসভায় এসব কথা বলেন গউছ।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলার ৯টি উপজেলা, ৬টি পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, মিজানুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, গোলাম মাহবুবসহ আরো অনেকেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

