মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের আঙিনায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিজ্ঞাপন

এসময় বিভিন্ন জনকে ভূমি সেবা ও অধিগ্রহনকৃত জমিটর টাকার চেক প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিনা আক্তার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে একটি র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন