কমলগঞ্জে পাইপগান উদ্ধার করেছে পুলিশ

কমলগঞ্জে পাইপগান উদ্ধার করেছে পুলিশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে দেশে তৈরি একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত পাইপগানটি উদ্ধার করে।

পুলিশ আরো জানাায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েক ব্যক্তির আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থানের খবর পায়। এতে শমশেরনগর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনালা পাইপগান উদ্ধার করে ।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, আগ্নেয়াস্ত্রের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিও শনাক্ত করা হয়েছে। সে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন