আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহুবলে টমটম চালক হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

বাহুবলে টমটম চালক হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর টমটম চালক কাশেম আলী হত্যা মামলার মূল আসামি এমরান মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পিবিআই। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। তিনি মিরপুর ইউনিয়নের লামাতাশি গ্রামের দরবেশ আলীর ছেলে। কাশেম আলীর বাড়িও একই গ্রামে।

বিজ্ঞাপন

‎বুধবার দুপুরে হবিগঞ্জ পিবিআই সূত্র জানায়, ৩ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকার অভিযান চালিয়ে পলাতক অবস্থায় আসামি এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন মামলার আইও ইন্সপেক্টর সুজন চন্দ্র পাল, এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন, ও ড্রাইভার কং/আজিম মোল্লা। সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছে পিবিআই। দীর্ঘদিন ধরে সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এমরান।

তদন্ত কর্মকর্তা ইন্সপক্টর সুজন চন্দ্র পাল জানান, এ হত্যা মামলার প্রধান আসামি ফারুককে কিছু দিন আগে রিমান্ডে এনে পিবিআই কাশেম হত্যাকাণ্ডের এমরানের সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে। কিন্তু এমরান সিলেটসহ অন্যান্য জায়গায় অবস্থান করতে থাকে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে পিবিআই আসামি এমরানের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ ইতোমধ্যে সংগ্রহ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...