সুনামগঞ্জে ১২ লাখ টাকার ভারতীয় মদ বিড়ি আটক

সুনামগঞ্জে ১২ লাখ টাকার ভারতীয় মদ বিড়ি আটক

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় বিড়ি ও মদ আটক করেছে ২৮ বিজিবি।

বিজ্ঞাপন

শুক্রবার(২৭) জুন রাতে বিশ্বম্ভরপুর উপজেলা ও তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব বিড়ি ও মদ আটক করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১১/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়া নামক স্থান থেকে ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি আটক করা হয়, যার সিজার মূল্য ১০ লাখ টাকা।

এদিকে রাত দুইটার দিকে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে বালিয়াঘাটা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব লাকমা নামক স্থান থেকে ১২৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার সিজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ব্যাপারে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএকেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

আটক ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন