সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী হকার্স ঐক্য পরিষদের সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এতে যানবাহনে আটকে পড়েছে অসংখ্য যাত্রী।
হকার্স ঐক্য পরিষদের আহ্বায়ক রুহুল আমিন রুবেল জানান, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চৌধুরী মাদব প্রতিনিয়ত হকারদের নির্যাতন করছেন ও চাঁদা আদায় করছেন। শুক্রবার সন্ধ্যার পর এক বয়স্ক হকারকে চাঁদার জন্য বন্দরবাজার এলাকা থেকে তুলে নেন মাদব। অনেক খুঁজাখুঁজির পরও ওই হকারকে না পেয়ে হকাররা রাস্তার নেমে পড়েন ও বিক্ষোভ শুরু করেন।
এসময় তারা যুবদল নেতা মাদবকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে হকারদের শান্ত করার চেষ্টা করছে।এ রিপোর্ট লেখার রাত সাড়ে ৯টা পর্যন্ত হকারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে যুবদল নেতা মাদবের বক্তব্য জানার জন্য ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

