আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রার্থী হলেও নিজেকে ভোট দিতে পারছেন না তাহেরী

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

প্রার্থী হলেও নিজেকে ভোট দিতে পারছেন না তাহেরী

হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী হলেও মো. গিয়াসউদ্দিন তাহেরী ভোট দিতে পারছেন না। নির্বাচনি হলফনামা সূত্রে জানা গেছে, মোমবাতি প্রতীকের এই প্রার্থী কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভোটার।

বিজ্ঞাপন

সরাসরি ভোট দেন বা পোস্টাল ব্যালট পাঠান, কোনোটিই তার নিজ প্রতীকে পড়বে না। নিজের প্রার্থিতা থাকা সত্ত্বেও ভোটটি তার নিজের ঝুলিতে যুক্ত হচ্ছে না।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ৯০, নারী ২ লাখ ৭১ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গ ২ জন।

এখানে ১৮৩টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ১ হাজার ১৬টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে। জেলায় মোট সোয়া লাখ চা-শ্রমিক ভোটারের মধ্যে প্রায় এক লাখের বসবাস চুনারুঘাট ও মাধবপুরে।

এক সময় অন্য কোনো প্রতীকের প্রার্থী ভোট চাইতে গেলে শ্রমিকরা বলতেন, ‘নৌকা নিয়ে আসো’। এবারের নির্বাচনে সেই ভোট শিল্পপতি এসএম ফয়সলের ধানের শীষে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...