ধর্ষণের শিকার সেই শিশুর পাশে নাসের রহমান

ধর্ষণের শিকার সেই শিশুর পাশে নাসের রহমান

মৌলভীবাজারের বড়লেখায় ধর্ষণের শিকার সেই শিশুর পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

সোমবার রাতে এ দায়িত্ব নেন তিনি। একই সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসার জন্য প্রতিনিধিদল পাঠিয়ে ২০ হাজার টাকা সহায়তা করা হয়।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, ছাত্রদল নেতা আখলাকুর রহমান জাবের, জামিল আহমেদ তানভীর ও জুবেদ হোসেন।

জানা গেছে, সাড়ে তিন বছর বয়সী শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়ার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন নাসের রহমান। মামলা চালানোর খরচ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ৩ মার্চ দুপুরে বড়লেখা পৌরসভার গাজিটেকা আইলাপুরের খাদিজা ভ্যারাইটিজ স্টোরে চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। ভুক্তভোগী শিশুটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সিলেটের আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির মায়ের মামলায় অভিযুক্ত ১৭ বছর বয়সী রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই স্টোরের মালিক নজরুল ইসলামের ছেলে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, আদালতের মাধ্যমে ৪ মার্চ ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন