লায়ন্সের সাবেক জেলা গভর্নর ডা. আজিজুর রহমান আর নেই

লায়ন্সের সাবেক জেলা গভর্নর ডা. আজিজুর রহমান আর নেই

নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর অধ্যাপক ডা. আজিজুর রহমান আর নেই।

সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ দরগা কবরস্থানে দাফন করা হয়।

মরহুম ডা. আজিজুর রহমান বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি সিলেট লায়ন্স ফাউন্ডেশন তথা সিলেট লায়নিজমের অভিভাবক ও পথিকৃৎ। তিনি দীর্ঘদিন থেকে লায়নিজমের সাথে জড়িত এবং সিলেট থেকে একমাত্র তিনি জেলা গভর্নর হওয়ার গৌরব অর্জন করেন।

ডা. আজিজুর রহমান বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, মৌলভীবাজার সমিতি সিলেটের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, নর্থইস্ট মেডিকেল কলেজ সিলেট ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ সিলেটের অন্যতম পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, সিলেট ডায়বেটিক সমিতি, আঞ্জুমানে মফিদুল ইসলাম সিলেট, লায়ন্স শিশু হাসপাতাল সিলেট, লায়ন্স চক্ষু হাসপাতাল সিলেটসহ অসংখ্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে লায়ন পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন