জুলাই বিপ্লবে হামলা মামলায় সাবেক কাউন্সিলর আহসান জামিল কারাগারে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জুলাই বিপ্লবে হামলা মামলায় সাবেক কাউন্সিলর আহসান জামিল কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিলকে আনাছ কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক রোকন উদ্দিন কবির জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি।

জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আহসান জামিলের আইনজীবী রবিউল লেইস।

আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ জহুর আলী ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দুজন সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন