'স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব' এ স্লোগান সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের হাইকিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টিলাগড়স্থ পাম বাগানে এ হাইকিং অনুষ্ঠিত হয়।
হাইকিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মো আলিমুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রফেসর ড. মো. এমদাদুল হক, মুরারিচাঁদ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও উডব্যাজার শাহনাজ শিলা, প্রফেসর ড. মো মাসুদুর রহমান, প্রফেসর ড. মো রুহুল আমিন, কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, জাহিদ হাসান ফাহাদ, কুদরত উল্লাহ খান। এছাড়াও অর্ধশতাধিক হাইকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

