মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাজতখানায় হত্যা মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। সোমবার সকালে শহরের টিভি হাসপাতাল সড়কে পিবিআই কার্যালয়ের হাজতখানায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মোকাদ্দুস (৩২) কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মোকাদ্দুস কমলগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। রোববার সন্ধ্যায় এসআই (নি.) সাজিদুল ইসলাম তাকে কমলগঞ্জ থানা থেকে পিবিআই হাজতখানায় নিয়ে আসেন। সোমবার ভোর ৬টার দিকে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে হাজতখানার ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

