হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা মন্টু গ্রেপ্তার

হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা মন্টু গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অসিত দাস মন্টুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের পোস্ট অফিস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার পলাতক আসামি।

আটক মন্টু হাসপাতাল সড়কের বাসিন্দা মৃত উপেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি মন্টুকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার ৪৮ নম্বর আসামি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন