চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ এ জেলায় সেরা হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এবার এ প্রতিষ্ঠানের ১১৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর এই স্কুল থেকে পরীক্ষার্থী ছিল ১৯৭ জন, পাস করেছে ১৯১ জন। যা পাসের হার ৯৬ দশমিক ৯৫ ভাগ।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাইয়ুম।
এছাড়া জেলার আরেকটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন ছাত্রী। মোট পরীক্ষার্থী ছিল ২৪১ জন এবং পাস করেছে ২৩০ জন ছাত্রী। যা পাসের ৯২ দশমিক ৫৩ ভাগ।
এদিকে জেলার মধ্যে বেসরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে জেলা মধ্যে সেরা হয়েছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী। এবছর পরীক্ষার্থী ছিল ১৯৯ জন, পাস করেছে ১৯০ জন শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ৮৪ ভাগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

