আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট-৬ আসনে কালো টাকা ও ভয়ভীতির অভিযোগ বিএনপি প্রার্থীর

সিলেট ব্যুরো

সিলেট-৬ আসনে কালো টাকা ও ভয়ভীতির অভিযোগ বিএনপি প্রার্থীর

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি এবং বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোর অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সিলেট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত ও জনবহুল এলাকা। ইতোমধ্যে সেখানে বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন অবস্থান নিয়ে নির্বাচনি প্রচারের নামে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানান, সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীকে সর্বপ্রকার নিরাপত্তা প্রদান করা হবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...