গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা নগরীতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকাড নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে শিশু ও নারী হত্যা বন্ধের দাবি জানান।

সভায় বক্তারা বলেন, ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র ও অভিশপ্ত জাতি। এই বর্বরোচিত হামলা সারাবিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। বক্তারা অবিলম্বে হামলা এবং গণহত্যা বন্ধে জোর দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি শায়েখ মাওলানা ইকবাল হোসেন, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগর সহ-সাধারণ সম্পাদবক মোহাম্মদ আব্দুল গাফফার, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা ফয়জুন নুর, ক্বারী মাওলানা আবুল হোসেন, মোঃ সিকন্দর আলী, সুলতান আহমদ। বাংলাদেশ ইসলামী খেলাফত যুব মজলিস, ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ জুমা মহানগরীর বন্দরবাজার এলাকায় জুম্মার নামাজের পরপরই বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিসের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। নেতারা জুমার নামাজ শেষে সালাম ফিরিয়ে কালেক্টর মসজিদের সামনে জড়ো হয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দেন। পরে তারা একটি মিছিল নিয়ে বন্দরবাজার থেকে জিন্দবাজার পয়েন্ট পর্যন্ত মিছিল।

এদিকে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ হইতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন মহানগর জমিয়তের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা আবু খায়ের, সাবেক সিনিয়র সহ সভাপতি হাফিজ জাহিদ আহমদ, বর্তমান সভাপতি হাফিজ জামিল আহমদ সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি।

একই সময় মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মুসলিম ঐক্য পরিষদসহ আও বিভিন্ন দল ও সংগঠন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন