‘ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে ভাবার কারণ নেই’

‘ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে ভাবার কারণ নেই’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। দেশের আঠারো কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত। তাই ধাক্কা দিলেই ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচারের শত ঘুম, শত হত্যা, লাখ লাখ মামলা, লাখ লাখ আসামি করেও বিএনপিকে দমিয়ে রাখতে পারে নাই। কারণ বিএনপি শহীদ জিয়ার আদর্শ ধারণ করে। শহীদ জিয়াতো সেই মানুষ স্বাধীনতা ঘোষণা করে আত্মসমর্পণ করেননি। পালিয়েও যান নাই, অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) দুপুরে মৌলভীবাজারের এম. সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির সম্মেলনে ও কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। কোনোভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া যাবে না। এই সুযোগ কেউ যাতে নিতে না পারে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। স্বৈরাচারের দোসররা আপনার বাড়ির আশপাশেই আছে, আপনার শহরে আছে গ্রামগঞ্জে আছে। লুণ্ঠিত অনেক অর্থ তাদের কাছে আছে। আপনাকে বা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করারা জন্য বা কুৎসা রটানোর জন্য তারা পথ ও কৌশল অবলম্বন করতে পারে। এই ষড়যন্ত্র কেউ যাতে আমরা পা না দেই। কেউ যাতে প্রলুব্ধ করতে না পারে সেই বিষয়ে খেয়াল রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনের প্রধান অতিথি প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান, জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম।

সম্মেলনের পর কাউন্সিলিং অধিবেশন চলে বিকেল চারটা পর্যন্ত। এতে ১২ ইউনিয়নের ৯২৩ জন ভোটার গোপন ব্যালটে ৫টি পদে ভোট প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন