স্বৈরাচারের দোসররা যেন চেপে বসতে না পারে: খন্দকার মুক্তাদির

স্বৈরাচারের দোসররা যেন চেপে বসতে না পারে: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দলীয়ভাবে আমাদের ভিন্নমত থাকতে পারে। কিন্তু জনগণের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ। যেকোনো মূল্যে এই ঐক্য ধরে রাখতে হবে, যেন স্বৈরাচারের দোসররা আমাদের কাঁধে চেপে বসতে না পারে।

রোববার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ইয়াং স্টারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খন্দকার মুক্তাদির বলেন, স্বৈরাচারের নির্যাতন-নিপীড়ন উপেক্ষায় রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের মূল লক্ষ্য দেশ ও জনকল্যাণে কাজ করা।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর রক্তঝরা আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত হয় দেশের মানুষ। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের অপেক্ষায় মানুষ।

সিলেট ইয়াং স্টারের সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমদাদুল হক, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন