সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

সিলেট ব্যুরো

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

সিলেট ৪৮ বিজিবির ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে। যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেট সীমান্তের বাংলাবাজার, তামাবিল, মিনাটিলা, পান্থুমাই, প্রতাপপুর, বিছনাকান্দি এবং ডিবিরহাওর বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানে ভারতীয় গরু, জিরা, স্কিন সাইন ক্রিম, চা-পাতা, চিংড়ি রেনু, শুঁটকি, মদ ও বিয়ারসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও পুরাতন মোবাইল ব্যাটারিও আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ৬৫ হাজার ২০০ টাকা বলে উল্লেখ করেছে বিজিবি।

এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়। এবং জব্দকৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন