আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ : সিলেটে ধর্ম উপদেষ্টা

সিলেট ব্যুরো

সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ : সিলেটে ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে, পরিশ্রমী মানুষ কখনো বিফল হয় না। তিনি পরনিন্দায় জীবনের মূল্যবান সময় নষ্ট না করে এথেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

সিলেটে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জামিয়া কাসেমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয়৷ মোবাইলে অহেতুক সময় কাটানোর চেয়ে দ্বীনি কাজে নিজেদের নিয়োজিত রাখা হবে মঙ্গলজনক।

আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের জীবনে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। যত-বেশি আলেম সংসদে প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে ততবেশি এদেশের উন্নতি সাধন হবে।

মতবিনিময় সভায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: মাশরুখ উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমদ বক্তৃতা করেন৷ এসময় প্রাক্তন জেলা জজ কাউসার আহমদসহ মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...