সিলেটে মুফতি ফয়জুল হক জালালাবাদীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হেফাজতের ইসলামের মহানগর কমিটির একাংশের এ সাধারণ সম্পাদককে ঘিরে বিতর্ক শুরু হয়।
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ছড়িয়ে পড়াকে ঘিরে এ বিতর্কের সূত্রপাত। এসব ছবিতে দেখা যায় ফয়জুল হক জালালাবাদী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট প্রদান করছেন।
এছাড়াও আরেক ছবিতে দেখা যায়, সিলেট- ১ আসনে ইসলামী ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ও ইকরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি ফয়জুল হক জালালাবাদীর নেতৃত্বে শেখ হাসিনার সাথে গণভবনে মতবিনিময় করছেন।
এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পাল্টা-পাল্টি অভিযোগ। প্রচার করা হচ্ছে ফ্যাসিস্ট আমলে কারা সুবিধাভোগী ছিল এবং সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। গণভবনে কারা গিয়েছিল, শেখ হাসিনাকে কারা ক্রেস্ট দিয়েছিল এসব নিয়ে।
এরআগে সোমবার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটি গঠনের পর পরদিন মঙ্গলবার মহানগরের পাল্টা কমিটি গঠন করা হয়।
মহানগর পাল্টা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফয়েল আহমদ উসমানী ক্রেস্ট দেয়া ও সাক্ষাতের বিষয়টি স্বীকার করে বলেন, তখন অনেকেই শেষ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেছেন। একটি উদ্দেশ্য নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু হেফাজততো সবার। এখানে এসব ছবি দিয়ে ঘায়েল করার কোনো সুযোগ নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

