শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার আহমেদ খানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শনিবার বিকেলে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার আহমেদ খানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দিনে দিনে ব্যাহত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সবুজ বলেন, বিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার মান রক্ষার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার আহমেদ খানকে অবিলম্বে অন্যত্র বদলি করা প্রয়োজন। তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের প্রিয় বিদ্যালয় আজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলী রানা বলেন, শিক্ষক কাউছার আহমেদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই উপজেলার বাইরে বদলি করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন