কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌরীশংকর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওই শিশুরা হলো- গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯) তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। জিবান ও রাহমা স্থানীয় গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শিক্ষার্থী জিবান ও রাহমা সোমবার স্কুলে যায়নি। ওইদিন দুপুরে পরিবারের অগোচরে খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। অনেক সময় থেকে তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের চাচা মিজান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি শেখ মো. জহিরুল ইসলাম মুন্না জানান- শিক্ষার্থীদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিলো। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন