ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় দেশের মানুষ: মিফতাহ্ সিদ্দিকী

ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় দেশের মানুষ: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি বিগত ১৭ বছর ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করে সংগ্রাম করেছে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরের হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মিফতাহ্ বলেন, একটি পক্ষ সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সংষ্কারের দোহাই দিচ্ছে, অতচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালেই আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য ৩১ দফা সংষ্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। তাই এখন আর সংস্কারের দোহাই দিয়ে লাভ নেই। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তিনি ঘোষিত সময়ে নির্বাচন দেয়ার দাবি জানান।

উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল আহমদ, সওকত আলী বাবুল ও মামুন রশীদ মামুন, আব্দুল ফাত্তাহ বকসী, সম্পাদক মাহবুব চৌধুরী, মহানগর সফিকুর রহমান টুটুল, মিফতাহুল কবির মিফতাহৃ, আব্দুস সামাদ তুহেল, নুরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন