আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌলভীবাজারে ৪টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে ৪টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবগুলোতেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সংসদীয় ভোট, গণভোট ও পোস্টাল ভোটিং গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বেসরকারিভাবে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রাপ্ত ভোট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রার্থীর নির্বাচনি প্রধান এজেন্ট ও সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

ঘোষিত এ ফলাফলে বিজয়ীরা হলেন, মৌলভীবাজার-১ (জুড়ী- বড়লেখা) আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দীন আহমেদ, তার প্রাপ্ত ভোট ৯৮ হাজার ২৮২; নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৪৬৯ ভোট, ‘না’ ৭৯ হাজার ৫২৭ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির প্রার্থী মো. শওকতুল ইসলাম (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৩৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী ৫৩ হাজার ৪৫৮ ভোট। এখানে গণভোট: ‘হ্যাঁ’ বিজয়ী হয়। ‘হ্যাঁ’র পক্ষে ভোট পড়ে ৮৩ হাজার ৯৩০, ‘না’তে পড়ে ৬৭ হাজার ৯৩৫ ভোট।

মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনে বিএনপির প্রার্থী এম নাসের রহমান বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৬ হাজার ৭৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মান্নান পেযেছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে পড়ে ১ লাখ ৩৩ হাজার ৯১৬ ভোট। আর ‘না’তে পড়ে ৭৮ হাজার ৬৭১ ভোট।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসেন বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী। তিনি ভোট পায়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এ আসনে ‘হ্যাঁ’র পক্ষে পড়ে ১ লাখ ২৭ হাজার ৪২৮ ভো। আর ‘না’তে ১ লাখ ৭ হাজার ৬৩৩ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন