জগন্নাথপুরে আড়াই ঘণ্টাব্যাপী দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

জগন্নাথপুরে আড়াই ঘণ্টাব্যাপী দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

জগন্নাথপুরে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০ গুলিবিদ্ধ ১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিজ্ঞাপন

সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে হামলা, ইটপাটকেল ছোড়াছুড়ি পাশাপাশি গোলাগুলি হয়েছে। আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪০ জন। এরমধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

শুক্রবার ৩টার দিকে উপজেলার ১ নম্বর কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ইমন মিয়া (২৩), সোহাগ (১৪), দুকু মিয়া (৪৭), গফ্ফার মিয়া (২৫), মাহফুজ মিয়া (১৭), রুমান (২৫), আলাই মিয়া (৩৯), আব্দুর রউফ (৩৫), সাদিকু্ল রহমানকে (২০) সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই গ্রামের পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে উভয় গ্রামের কয়েকজন লোকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি, ধাওয়া- পালটা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে পরে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠকের প্রস্ততি চলছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন