কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান বহিষ্কার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদকে দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ঐনয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম কর্মকাণ্ডের স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রকার অনৈতিক বা আদর্শ পরিপন্থী কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তৃণমূলের ধারনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোমান আহমদের একটি কল রেকডিং ফাঁস হয়েছে। সেখানে যুবদল ও স্থানীয় এমপি নিয়ে বিরুপ মন্তব্য করায় এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...