পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা

পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা

বাসি খাবার পরিবেশনের দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারের আলোচিত দুই রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

দুটি রেস্টুরেন্টের মধ্যে নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অভিযোগে এবং পানসী রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অভিযোগে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় ১ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশাপাশি সতর্ক করা হয়েছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন