সুনামগঞ্জে বজ্রপাতে এক ভাই নিহত, আরেক ভাই আহত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বজ্রপাতে এক ভাই নিহত, আরেক ভাই আহত

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছেন।

সোমবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবির হোসেন (১২) আব্দুল মিয়ার ছেলে। আহত হয়েছেন তার ছোট ভাই আরিফ হোসেন (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনের হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায় আপন দুই ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়। আহত আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ ২৫০ শ্যাযা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত অপর শিশুকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...