সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। সভায় জানানো হয়, এ বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৪২৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাফাত হাসনাইন জুবেরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, রামকৃষ্ণ মিশনের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, তানভীর আহমেদ প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অজিত দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিজন কুমার দেব, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে স্বপন বর্মণ, শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরনজিত টুপ্পা, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে অনীশ তালুকদার, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভু প্রমুখ। সভায় বিভিন্ন কমিটির প্রতিনিধিরা তাদের দুর্গাপূজার প্রস্তুতির কথা তুলে ধরেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন করতে পারবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন